কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০১:০১ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কে সুইডেনের দূতাবাসে হামলা

তুরস্কে সুইডেনের অনারারি দূতাবাস। ছবি : সংগৃহীত
তুরস্কে সুইডেনের অনারারি দূতাবাস। ছবি : সংগৃহীত

তুরস্কে সুইডেনের অনারারি দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের এক কর্মকর্তা এ হামলায় ভয়াবহভাবে জখম হয়েছেন।

দেশটির পশ্চিমের প্রদেশ ইজমিরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল জাজিরার।

আহত নারী দূতাবাসে সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি।

স্থানীয় গভর্নরের অফিস জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কোনাক শহরে সকাল ৯টা ৪৫-এ ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তি এ হামলা চালায়।

তুর্কি সংবাদমাধ্যম হাবের টার্ক তাদের প্রতিবেদনে জানায়, ভিসা আবেদন নিয়ে বচসার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে এখনো এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

নিরাপত্তাবাহিনীর সদস্যরা আক্রমণকারী ওই ব্যক্তিকে বন্দুকসহ গ্রেপ্তার করেছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গভর্নর অফিস।

এক বিবৃতিতে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আক্রমণের এ ঘটনা নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X