কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের কাছে গোপনে কোনো যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প ও  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। অন্তত এমন গুঞ্জনই শোনা যায়। আসন্ন নির্বাচনে জয়ী হলে সম্ভবত এই সম্পর্কের ওপর ভর দিয়েই ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী ট্রাম্প। এরমধ্যেই সামনে এলো আরও এক খবর। জানা গেল— ক্ষমতায় থাকাকালীন গোপনে পুতিনকে কিছু যন্ত্র পাঠিয়ে ছিলেন ট্রাম্প। এই খবর ফাঁসের পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

সোমবার (০৭ আক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে এই সুসম্পর্কের কথাটির প্রমাণ পাওয়া গেছে ট্রাম্পের সাবেক সহযোগী বব উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এ। যেখানে দাবি করা হয়, করোনা ভাইরাসের মরণ ছোবলে আমেরিকা যখন হিমশিম খাচ্ছিল। সেই কঠিন সময়েও পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প।

উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, করোনা মহামারির সময় পুতিনের কাছে গোপনে কোভিড-১৯ শনাক্তকরণের নতুন যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প। পুতিন এই যন্ত্র পাঠানোর বিষয়টি গোপন রাখতে ট্রাম্পকে অনুরোধও করেছিলেন।

অবাক করার বিষয় হচ্ছে, প্রেসিডেন্টের পদ হারানোর পরেও পুতিনের সঙ্গে যোগাযোগ রাখতেন ট্রাম্প। উডওয়ার্ড লিখেছেন, হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে সম্ভবত সাতবার ফোনে কথা হয়েছে ট্রাম্পের।

পুতিন ট্রাম্পকে অনুরোধ করেছিলেন— করোনা পরীক্ষার যন্ত্র হস্তান্তরের বিষয়টি যেন গোপন রাখা হয়। জবাবে রাখঢাকহীন ট্রাম্প জানান, তিনি কাউকে পাত্তা দেন না।

উডওয়ার্ডের এই বইটি প্রকাশ পেতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর। এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন ও ওয়াশিংটন পোস্ট। তবে এই বইয়ে যা দাবি করা হয় তার সবটাই প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X