কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত ১৪

ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা। ছবি : সংগৃহীত
ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা। ছবি : সংগৃহীত

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর আলজাজিরার।

সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে, মৃতের সংখ্যা আর বাড়বে না।

শুক্রবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ৬ বছর বয়সী মেয়ে এবং উত্তর মেসিডোনিয়ার একজন নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি বলেন, এখনই প্রকৃত কারণ বলা কঠিন। তবে সার্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আমি ঘোষণা করছি, যারা এর জন্য দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রীরা ছাউনিটির মেরামতের অংশে ছিল না। তারা একটি ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অবস্থান করছিলেন। হঠাৎ বহু লোকের ওপর ছাউনিটি ধসে পড়ে।

খবর পেয়ে অন্তত ৮০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে যান। তারা বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X