বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধজাহাজ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ রণতরী। ছবি : সংগৃহীত
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ রণতরী। ছবি : সংগৃহীত

মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব-নিকাশ। বিশ্বব্যাপী তার এ জয় যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা করা হচ্ছে। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও তার জয়ের ছাপ পড়তে পারে। এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেলে হারপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নিয়ে মহড়া দিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত রুশ নৌবাহিনীর একটি জাহাজ ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে। এ ছাড়া এটি আটলান্টিক মহাসাগরে মহড়ার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, মহড়ায় জাহাজের ক্রুরা জাহাজবিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ড্রিল অনুশীলন করেন। এ ছাড়া প্রতীকী সেনাদের ওপর বিমান ও সমুদ্রপথে ড্রোন হামলার মহড়া চালানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নর্দান ফ্লিট প্রেস সার্ভিসের বরাতে জানিয়েছে, নর্দার্ন ফ্লিট ফ্রিগেট অ্যাডমিরাল গোলভকো ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছেন। বর্তমানে তারা আটলান্টিক মহাসাগরে মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে রুশ নৌবাহিনীর বহরে ফ্রিগেটটি যুক্ত হওয়ার পর এটি প্রথম বহুমুখী মহড়া। এ জন্য জাহাজটি রাশিয়ার উত্তরাঞ্চলের মূল ঘাঁটি থেকে গত ২ নভেম্বরে যাত্রা করেছে।

রণতরীটি যুক্ত হওয়ার আগে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, এটি জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত হবে। সমুদ্রভিত্তিক এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সীমা ৯০০ কিলোমিটার। এটি শব্দের চেয়ে কয়েকগুণ গতিতে ছুটতে পারে। যার ফলে শত্রুপক্ষের এটি প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২০ সালে পারমাণবিক শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে জিরকন ক্ষেপণাস্ত্রের ব্যাপক সরবরাহ শুরু করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X