কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে টানা কয়েক দিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বিমানবাহিনীর অংশ নাইন্থ এয়ার ফোর্স (অ্যাফসেন্ট) এই আকাশ মহড়া পরিচালনা করছে। বিবৃতিতে অ্যাফসেন্ট জানায়, এই মহড়ার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত বিমান ও জনবল মোতায়েন এবং যুদ্ধক্ষমতা বজায় রাখার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতিও এর লক্ষ্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহড়ার অংশ হিসেবে মার্কিন বাহিনী একাধিক জরুরি ঘাঁটিতে ছোট ও দক্ষ সহায়তাকারী দল মোতায়েন করবে। পাশাপাশি এই মহড়ায় দ্রুত বিমান ওঠানামা এবং লজিস্টিক সক্ষমতাও পরীক্ষা করা হবে। সব কার্যক্রমই স্বাগতিক দেশগুলোর অনুমোদন এবং বেসামরিক ও সামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

এই মহড়ার এক দিন আগেই মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এতে করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১০

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১১

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১২

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৩

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৪

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৬

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৭

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

১৮

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

২০
X