কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় ৫০ বছর পর আবারও চন্দ্রাভিযান শুরু রাশিয়ার

শুক্ররাব ভোস্টোচনি কসমোড্রোম থেকে লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করেছে রাশিয়া। ছবি : সংগৃহীত
শুক্ররাব ভোস্টোচনি কসমোড্রোম থেকে লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করেছে রাশিয়া। ছবি : সংগৃহীত

প্রায় ৫০ বছর পর আবারও চন্দ্রাভিযান শুরু করেছে রাশিয়া। ১৯৭৬ সালের পর আজ শুক্রবার (১১ আগস্ট) প্রথমবারের মতো লুনা-২৫ চন্দ্রযান চাঁদে পাঠিয়েছে রাশিয়া। খবর আলজাজিরা।

রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্ররাব রাত ২টা ১০ মিনিটে ভোস্টোচনি কসমোড্রোম থেকে লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়েছে। চার পা বিশিষ্ট মহাকাশযানের ল্যান্ডারের ওজন প্রায় ৮০০ কেজি। এটি আগামী পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছাতে পারে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে এটি কক্ষপথে তিন থেকে সাত দিন অবস্থান করবে।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২৪টি চন্দ্রযান পাঠালেও আধুনিক রাশিয়া এই প্রথম কোনো মহাকাশযান পাঠাল। এই মহাকাশযানটি শতভাগ রুশ প্রযুক্তি দিয়ে তৈরি।

রসকসমসের সিনিয়র কর্মকর্তা আলেকজান্ডার ব্লোখিন বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে কোনো চন্দ্রযান অবতরণ করবে। এখন পর্যন্ত সবাই নিরক্ষীয় অঞ্চলে চন্দ্রযান পাঠিয়েছে।’

আরও পড়ুন : চাঁদের কক্ষপথে পৌঁছল ভারতের চন্দ্রযান-৩

রুশ মহাকাশ সংস্থা বলছে, তাদের চন্দ্রযানটি দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করবে। এতে এমন সব যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো চাঁদের মাটি, প্লাজমা ও ধুলা থেকে বিভিন্ন বিরল খনিজ ও পানির উৎস সন্ধানে কাজ করবে। এটি অন্তত এক বছরের মতো চাঁদে অবস্থান করবে।

আগামী ২৩ আগস্ট রাশিয়ার লুনা-২৫ চন্দ্রপৃষ্ঠে পা রাখতে পারে। ঠিক একই সময়ে ভারতের চন্দ্রযান-৩ এরও চাঁদে পা রাখার কথা।

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ হয়। আগামী ২৩ বা ২৪ আগস্ট এটি চাঁদে দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে বলে আশা করছেন ভারতের মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীরা।

যদি ভারতের এ অভিযান সফল হয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কাজ শুরু করতে পারবে দেশটি। যদিও ভারতের এ প্রতিযোগিতায় নিজেদের নাম লেখাল রাশিয়া। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনো খুব কমই জানে মানুষ।

রসকসমসের দাবি, দুদেশর মহাকাশযান চাঁদের একই এলাকায় অবস্থান করলেও তারা একে-অন্যের কাজে বাধা দেবে না। কারণ হিসেবে তারা বলছে, দুটি মহাকাশযানকে পৃথকভাবে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X