কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় রাশিয়া পরাজিত নয়, তবে প্রধান সুবিধাভোগী ইসরায়েল : পুতিন

আসাদ সরকারের পতনের পর ইসরায়েলই সিরিয়ায় প্রধান সুবিধাভোগী। ছবি : সংগৃহীত
আসাদ সরকারের পতনের পর ইসরায়েলই সিরিয়ায় প্রধান সুবিধাভোগী। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রাশিয়ার নয় বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলই সবচেয়ে বেশি লাভবান। সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি ধরে রাখার প্রস্তাব দামেস্কে নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন পুতিন। তিনি জানান, আসাদ মস্কোতে আশ্রয় নিলেও তার সঙ্গে এখনো দেখা হয়নি। তবে শিগগিরই সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

পুতিন বলেন, ২০১৫ সাল থেকে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ সিরিয়াকে সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে ওঠা থেকে রক্ষা করেছে। তবে আসাদ সরকারের পতনের পর ইসরায়েলই সিরিয়ায় প্রধান সুবিধাভোগী।

গত আগস্টে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান হাইটসের বিভাজন রেখার পাশে সেনা মোতায়েন করে। একই সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংসে বিমান হামলা চালায়।

পুতিন আরও বলেন, রাশিয়া সিরিয়ার ভূখণ্ড দখলের ইসরায়েলি কার্যক্রমের নিন্দা জানায়। এটি স্পষ্ট যে ইসরায়েল ২৫ কিলোমিটার গভীর পর্যন্ত প্রবেশ করেছে এবং সিরিয়ার পুরনো সোভিয়েত নির্মিত প্রতিরক্ষা অবস্থান পর্যন্ত পৌঁছেছে।

তিনি আশা প্রকাশ করেন যে, ইসরায়েল একসময় সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে। তবে আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা শুধু থাকবে না, বরং আরও শক্ত অবস্থান তৈরি করবে।

পুতিন এও উল্লেখ করেন যে, তুরস্কও সিরিয়ায় তাদের নিরাপত্তার স্বার্থে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আইন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার পক্ষে আছি। সিরিয়ার ক্ষেত্রেও এই নীতির প্রয়োগ প্রাসঙ্গিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X