কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

এটিএম বুথে ঢুকে নারীর ভয়াবহ কাণ্ড

এটিএম বুথে আগুন জ্বালাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত
এটিএম বুথে আগুন জ্বালাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন প্লাটফর্মে। যেখানে দেখা যায়—সারা শরীর জ্যাকেটে মোড়ানো এক নারী এটিএম বুথে হাতে থাকা দেশলাই জ্বালাচ্ছেন। তার বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে ঝুলছে একটি লাল রঙা ব্যাগ। একই হাতে থাকা ফোনে ভিডিও করছেন তিনি। একটা পর্যায়ে সামনে থাকা এটিএম মেশিনের দিকে এগিয়ে যান ওই নারী। এরপর দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ছুড়ে দেন এটিএম মেশিনের ওপর। মুহূর্তেই গোটা রুমে দেখা যায় আগুনের ঝলকানি।

দুবাইভিত্তিক ভিডিও সরবরাহকারী প্ল্যাটফর্ম ভায়োরি জানিয়েছে, স্থানীয় সময় গেল শনিবার (২১ ডিসেম্বর) রাশিয়ার সেন্ট পিটার্সবাগ শহরে এসবার ব্যাংকের একটি শাখায় ঘটে এমন ঘটনা।

ভায়োরি জানিয়েছে, এই ঘটনায় ৬৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসায় ওই নারী জানিয়েছেন, অজ্ঞাত কতিপয় ব্যক্তি তাকে এ কাজ করতে বাধ্য করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা লুকিয়ে আছেন, তা খুঁজতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা। তথ্য বলছে, সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায়ই চোরাগোপ্তা হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গেল তিন দিনে রাশিয়ায় এ ধরনের অন্তত ২০টি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর পেছনে ইউক্রেনীয় অ্যাজেন্টদের হাত থাকার অভিযোগ করে আসছে মস্কো। যদিও ইউক্রেন বিষয়টি স্বীকার করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X