কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৯:০৪ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে শিশুসহ নিহত ২৫

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : রয়টার্স
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : রয়টার্স

রাশিয়ায় পেট্রল পাম্পে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের দাগেস্তানে এ বিস্ফোরণ ঘটে। চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় শহর মাখাচকালায় এ বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে মার্কিন সংবাদমাধ্যম বিবিসিও একই তথ্য জানিয়েছে।

রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের অসমর্থিত একটি সূত্র চিকিৎসকের বরাতে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৬৬ জন আহত হয়েছেন। এ ছাড়া তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ছবিতে রাতের আকাশ থেকে বিশাল আগুন ও ঘটনাস্থলে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট দেখা গেছে।

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ উপস্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাতে জানিয়েছে, বিস্ফোরণে ২৫ জন নিহত। প্রায় ৬৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে জরুরি বিভাগের ২৬০ জন কর্মী কাজ করছেন। বিস্ফোরণে গুরুতর আহতদের একটি বিমানে করে মস্কো পাঠানো হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ডাক্তারদের বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আগুন ৬ হাজার ৪৬০ স্কয়ার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এখনও ঘটনাস্থলে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর বরাতে রাশিয়ার বার্তা সংস্থা ইজভেসতিয়া জানিয়েছে, পেট্রল পাম্পের বিপরীতে একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর আমাদের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। এরপর আমরা আর কিছুই দেখতে পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X