কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:০৮ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

রিমোট কাজের জন্য ভিসা সহজ করল নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড ডিজিটাল যাযাবরদের আকৃষ্ট করতে নোম্যাড ভিসার নিয়ম শিথিল করেছে। এখন বিদেশি কর্মীরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে ভ্রমণ করে রিমোট জব করতে পারবেন। ভিসার মেয়াদ ৯ মাস পর্যন্ত বাড়ানো যাবে। তবে অতিরিক্ত সময়ের জন্য কর দিতে হতে পারে। এটি পর্যটন খাত ও অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে করা হয়েছে।

নোম্যাড এমন এক ধরনের ভিসা, যার মাধ্যমে কোনো ব্যক্তি ভিসা প্রদানকারী দেশে বসে পৃথিবীর যে কোনো জায়গার কাজ করার আইনি অধিকার রাখে। যারা দূর থেকে কাজ করতে চান (রিমোট) তাদের জন্যই মূলত এ ধরনের ভিসা।

নিউজিল্যান্ডের পর্যটন খাত কোভিড-১৯ মহামারির পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর বর্তমানে দেশটি অর্থনৈতিক মন্দায় রয়েছে। এ কারণে সরকার পর্যটন খাতকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ নিয়েছে।

উদ্যোগটি ডিজিটাল যাযাবরদের জন্য আকর্ষণীয়, বিশেষ করে বিভিন্ন দেশে ভ্রমণ করতে করতে অনলাইনে কাজ করেন। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানিয়েছেন, এতে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজিল্যান্ড ডিজিটাল যাযাবরদের জন্য ভিসা সহজ করার ক্ষেত্রে অন্য দেশগুলোর মধ্যে সর্বশেষ। অনেক দেশ, যেমন- জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, স্পেন ও পর্তুগাল ইতোমধ্যে এ ধরনের ভিসা চালু করেছে। তবে কিছু অঞ্চলে এই কর্মসংস্কৃতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। যেমন- দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X