কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপে দেখা যাবে নতুন এক উপসাগর

মেক্সিকো উপসাগর। ছবি : সংগৃহীত
মেক্সিকো উপসাগর। ছবি : সংগৃহীত

মেক্সিকো উপসাগরের নাম এখন থেকে গুগল ম্যাপে ‘গালফ অব আমেরিকা’ হিসেবে দেখা যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ নাম পরিবর্তন করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গালফ অব মেক্সিকো নামটি বদলে গালফ অব আমেরিকা রাখা হয়েছে। গুগলও তাদের ম্যাপে এ পরিবর্তন আনবে। খবর সিবিএস নিউজের।

নতুন নাম শুধু যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর হবে, আর মেক্সিকোতে পুরনো নামই থাকবে। অন্য দেশগুলোর গুগল ম্যাপে দুটি নামই একসঙ্গে দেখা যাবে—‘গালফ অব মেক্সিকো’ ও ‘গালফ অব আমেরিকা’।

ট্রাম্প প্রশাসনের দাবি, মেক্সিকো উপসাগরের তীরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উভয়ের সমান ভূখণ্ড রয়েছে। তাই এর নামের মধ্যে ‘আমেরিকা’ থাকা উচিত। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, এই সাগরের তীরে দুই দেশের ভূমি সমান। তাই নামের মধ্যে আমেরিকা থাকা উচিত।

তবে, মেক্সিকো সরকারের প্রতিক্রিয়া ভিন্ন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম ট্রাম্পের এ পদক্ষেপের বিরোধিতা করে বলেছেন, যতই নাম বদলানো হোক, পুরো পৃথিবী জানে এটি গালফ অব মেক্সিকো এবং এ নামেই পরিচিত থাকবে। তিনি আরও বলেন, যদি নাম পরিবর্তন হতে থাকে, তাহলে উত্তর আমেরিকার নামও মেক্সিকান আমেরিকা রাখা উচিত। কারণ একসময় এই অঞ্চলকে ওই নামেই ডাকা হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X