কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবারও নোবেল পুরস্কারের জন্য ইলন মাস্কের নাম প্রস্তাব

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস চলতি বছরে ‘বাকস্বাধীনতার প্রসারে’ গুরুত্বপূর্ণ অবদার রাখায় মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনীত করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস বলেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে এই পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদনপত্র এরই মধ্যে গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, বাকস্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায় যে, ইলন মাস্ককে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে আবেদনপত্র গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি ফিরতি ই-মেইল পাঠিয়েছেন।

সেই ফিরতি ই-মেইলটি গ্রিমস তা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন। যেখানে উল্লেখ করা হয়, ‘২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে।’

এদিকে স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস নোবেল পুরস্কারে মনোনীত আবদেনপত্রের কাজে যারা তাকে সহায়তা করেছেন তাদের ও সহ-প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

প্রসঙ্গত, এবারই প্রথম নয় এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্র্যাঙ্কো গ্রিমস বলেছিলেন, বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

তারও আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করে আবেদন করেছিলেন নরওয়ের সংসদ সদস্য মারিয়াস নিলসেন। তাতেও অবশ্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া হয়ে উঠেনি বিশ্বের শীর্ষ এ ধনীর। সেসময় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় আক্রান্ত ভুক্তভোগীদের নিয়ে কাজ করা একটি সংগঠনের ঘরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X