কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক শক্তি ও কৌশলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া অতীতে হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে এবং দেশটির সামরিক অবকাঠামো অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি, তিনি দাবি করেছেন যে পুতিন যুদ্ধ বন্ধ করতে চান এবং এ বিষয়টি নিয়ে শিগগিরই তার সঙ্গে বৈঠক করবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বৈঠক আগামী কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, (এই বৈঠকের জন্য) কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে এটা খুব শিগগিরই হতে পারে।

বৈঠকটি এ মাসেই হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, খুব শিগগিরই হবে। দেখা যাক, কী হয়।’ আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি আরও বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চান।

তবে ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করার বিষয়টি ইউক্রেন এবং ইউরোপের বিভিন্ন দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। ইউরোপীয় নেতাদের আশঙ্কা, ট্রাম্প ইউক্রেনকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে চুক্তিতে সম্মত হতে পারেন, যার ফলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে চলে যেতে পারে এবং পুতিনের দাবিগুলো পূরণ হতে পারে।

রাশিয়ার সামরিক আগ্রাসনের অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং দেশটিকে 'নিরপেক্ষ' রাখা। পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং ইতোমধ্যে যে ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে, সেটির ওপর ইউক্রেনের দাবি ছাড়তে হবে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আকার-ইঙ্গিতে ইঙ্গিত দিয়েছেন যে, উভয় দাবিতেই মার্কিন প্রেসিডেন্টের সমর্থন থাকতে পারে। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, প্রয়োজনে ব্রিটিশ সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছেন। অন্যদিকে, ফ্রান্স ও জার্মানির নেতারাও প্যারিসে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

সৌদি আরবে রুশ-মার্কিন কর্মকর্তাদের বৈঠক, ইউরোপের নেতাদের তৎপরতা এবং ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আন্তর্জাতিক রাজনীতির নতুন মোড় নিতে পারে। তবে আসল প্রশ্ন থেকেই যাচ্ছে—এই বৈঠকগুলো কি ইউক্রেন যুদ্ধের অবসানের ইঙ্গিত দিচ্ছে, নাকি ইউরোপ ও বিশ্ববাসীকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X