কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৫:২০ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প

সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন। ছবি : সংগৃহীত
সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন। ছবি : সংগৃহীত

লালগালিচায় করমর্দন, সৌজন্য কথাবার্তা, শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার পর ট্রাম্প ও পুতিন গাড়িতে ওঠার জন্য যাচ্ছিলেন। এ সময় ট্রাম্প নিজের গাড়িতে ওঠার জন্য আহ্বান করেন। পুতিন ইতিবাচক ইশারা দেন এবং ঘুরে গিয়ে বাঁ দিকে ট্রাম্পের গাড়িতে ওঠেন।

আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটির টারমাকে ট্রাম্প ও পুতিনের জন্য আলাদা দুটি গাড়ি অপেক্ষা করছিল। পুতিনের জন্য রাশিয়ার নিজস্ব কোম্পানির তৈরি ‘অরাস’ লিমোজিন। ট্রাম্পের গাড়ি ‘দ্য বিস্ট’। এটি মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের গাড়ি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল, তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন?

অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন। এর মধ্য দিয়ে দুই শক্তিধর দেশের প্রেসিডেন্টের একই গাড়িতে ওঠার বিরল দৃশ্য দেখল বিশ্ব।

বহুল প্রতিক্ষীত ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা)।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধই এই সাক্ষাতের প্রধান লক্ষ্য।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন। অপর পক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকে অংশ নিয়েছেন।

তৃতীয় ঘণ্টায় ট্রাম্প-পুতিনের বৈঠক

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক ইতোমধ্যে তৃতীয় ঘণ্টায় প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে, ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠক সম্ভবত ভালোভাবে এগোচ্ছে।

আলাস্কার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) শুরু হওয়া বৈঠকের বিরতিতে তাদের মধ্যাহ্নভোজে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা হয়নি।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, বৈঠকের দুই-তিন মিনিটের মধ্যে তিনি পুতিনের মনোভাব বুঝতে পারবেন। যদি মনে হয়, আলোচনা প্রত্যাশিত দিকে এগোচ্ছে না, তাহলে তিনি বৈঠক থেকে বের হয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১০

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১১

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১২

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৩

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৪

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৬

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৭

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৮

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৯

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২০
X