কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধক্ষেত্রে কয় মাস টিকবে ইউক্রেন?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় ডাকা হয়নি ইউক্রেনীয়দের। এ পরিস্থিতিতে ইউরোপের প্রতিক্রিয়া নিয়ে ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় পক্ষগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা প্রবাহ সাময়িক স্থগিত হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের সহায়তা স্থায়ী বন্ধ হলে কয় মাস যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যেতে পারবে ইউক্রেন?

সার্বিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। তার দেশের ভবিষ্যৎ অন্ধকারে পড়তে পারে। এনবিসি নিউজের মিট দ্য প্রেস আয়োজনে এক সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি।

ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত করার মতো উদ্যোগ এরই মধ্যে নিয়ে ফেলেছে জেলেনস্কি প্রশাসন। সামরিক সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের অর্ধেক দাবি করে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত মার্কিন এ চুক্তি নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি, রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ফোনালাপের পরিপ্রেক্ষিতে জেলেনস্কির এই নাকচ করার ঘটনা কিয়েভের প্রতি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি সমর্থনের বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরবচ্ছিন্ন সহায়তা পাবে কি না, সেটা এখনো অনিশ্চিত। না পেলে, সেই শূন্যস্থান পূরণ নিয়ে ইউরোপের দেশগুলোও বেশ চাপে পড়েছে। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্যে ইউরোপের নিজস্ব সামরিক বাহিনী গড়ার বিষয়টি উত্থাপন করেছিলেন জেলেনস্কি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক ডেপুটি হেড অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইহর রোমানেনঙ্কো আলজাজিরাকে বলেন, ইউরোপের দেশগুলো যে পরিমাণ সহায়তা দিতে চাইছে, ইউক্রেনের প্রয়োজন তার চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের সহায়তার বিকল্প হতে পারবে না ইউরোপ।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন বেশি দিন টিকে থাকতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনেস্কি। এমন কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে, যা ইউক্রেনের প্রতি ইউরোপের দেশগুলোর সহায়তায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলেও মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X