কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি, দিয়েছেন শর্ত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তবে তিনি প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত। রোববার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন, আমি তা করতে প্রস্তুত রয়েছি। আর ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে আমি তা করতে পারি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যায়িত করেছিলেন। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এতে আমি বিরক্ত হইনি। তবে একজন স্বৈরাচারী শাসক হয়তো বিরক্ত হতেন।

২০১৯ সালে গণতান্ত্রিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জেলেনস্কি। কিন্তু ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর দেশে সামরিক শাসন জারি করা হয় ও নির্বাচন বাতিল করা হয়। তিনি বলেন, বর্তমানে তার প্রধান লক্ষ্য ইউক্রেনের নিরাপত্তা এবং দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার ‘স্বপ্ন’ নয়।

এ ছাড়া ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিষয়ে আলোচনা করার জন্য আজ ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নেতারা কিয়েভে আসবেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদান বিষয়টি আলোচনায় উঠবে, তবে এ বিষয়ে কতটা অগ্রগতি হবে তা তিনি জানেন না।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান এবং কিয়েভ ও মস্কোর মধ্যে বড় ভূমিকা পালন করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X