কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমালোচনায় সরব ডেমোক্র্যাটরা

ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়। ছবি : সংগৃহীত
ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়। ছবি : সংগৃহীত

বিশ্ব মঞ্চে আমেরিকাকে বিব্রত করেছেন মার্কিন প্রেসিডেন্টি ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট নেতারা ওই নিন্দা জানান। খবর আলজাজিরার।

কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ ডেমোক্র্যাট নেতারা এ ঘটনায় ট্রাম্পকেই দোষারোপের মঞ্চে দাঁড় করান। এর আগে, মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই ‘নোংরা কাজ’ করছেন বলে অভিযোগ করেন। এবার জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর বিরোধীরা ট্রাম্পের সমালোচনায় সরব।

মার্কিন প্রতিনিধি পরিষদের মাইনরিটি নেতা হাকিম জেফ্রিসও ওভাল অফিসে ঘটনা পরিস্থিতিকে ভয়াবহ বলে অভিহিত করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। জেফ্রিস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন বিশ্ব মঞ্চে আমেরিকাকে বিব্রত করে চলেছেন।

তিনি রাশিয়ার সঙ্গে আপস না করার এবং পুতিনকে ‘সাহসী’ হিসেবে উপস্থাপন করার ঝুঁকি না নেওয়ার জেলেনস্কির আহ্বানের প্রতিধ্বনি করেন। ইউক্রেনের অবস্থানকে সমর্থন করে জেফ্রিস বলেন, যুক্তরাষ্ট্রের রাশিয়ার আগ্রাসনকে পুরস্কৃত করা উচিত নয় এবং পুতিনকে সন্তুষ্ট করা চালিয়ে যাওয়া উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, তিন বছর ধরে জেলেনস্কি এবং ইউক্রেনীয় জনগণ গণতন্ত্র, স্বাধীনতা এবং সত্যের পক্ষে লড়ছেন। তাদের সাফল্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের ইউক্রেনের সাথে দাঁড়ানো উচিত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ওই বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন হোয়াইট হাউসে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট- ইউক্রেনের প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X