কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানের পর প্রথমবার ভিডিও বার্তা ওয়াগনার প্রধানের

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি: সংগৃহীত
ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি: সংগৃহীত

মস্কোতে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভিডিওবার্তা দিলেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। জানা গেছে, বর্তমানে আফ্রিকায় আছেন তিনি। খবর রয়টার্সের।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে, একটি মরুভূমি এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওয়াগনার প্রধানকে। গায়ে সেনাদের পোশাক ও হাতে রাইফেল। কাছাকাছি আরও কিছু অস্ত্রধারী ও একটি পিক আপও দেখা যায়।

কেউ যদি ওয়াগনার বাহিনীতে যোগ দিতে চায়, তবে যোগাযোগের জন্য একটি টেলিফোন নম্বর দেওয়া হয় ভিডিওতে।

উল্লেখ্য, ক্রেমলিনের সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে গত ২৩ জুন রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাত্রা করে ওয়াগনারের সৈন্যরা। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার প্রধান বিদ্রোহ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। একটি চুক্তিতে পৌঁছানোর আগে মস্কোমুখী তাদের এই অগ্রযাত্রা স্থায়ী ছিল ২৪ ঘণ্টা।

চুক্তি অনুযায়ী, বিদ্রোহ প্রত্যাহারের পর প্রিগোজিনের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ আনা হবে না বলে প্রতিশ্রুতি দেয় মস্কো। চুক্তিতে আরও শর্তারোপ করা হয় যে প্রিগোজিন বেলারুশে নির্বাসনে যাবেন এবং বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

এ চুক্তি অনুযায়ী তার কয়েক দিন পর প্রিগোজিন বেলারুশে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X