কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে এরদোয়ান, আরও বড় আন্দোলনের ডাক

তুরস্কে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
তুরস্কে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

বিক্ষোভে উত্তাল তুরস্ক। দেশটিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে। এমনকি আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। এতে তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (২৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কজুড়ে বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর কারাগারে পাঠানোর প্রতিবাদে চলমান বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় বিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই বিক্ষোভকে ‘নাটক’ আখ্যা দিয়ে বলেছেন, এটি শীঘ্রই স্তিমিত হয়ে যাবে। অন্যদিকে ইমামোগলুর গ্রেপ্তারের পর থেকে প্রতিদিন সন্ধ্যায় লাখো মানুষ রাজপথে নেমে এরদোয়ানবিরোধী স্লোগান দিচ্ছেন এবং ন্যায়বিচার ও গণতন্ত্রের দাবি জানাচ্ছেন।

গত রোববার এক আদালত দুর্নীতির অভিযোগে ইমামোগলুর বিচারের আগ পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন, যা তিনি অস্বীকার করেছেন। বিরোধী দল, মানবাধিকার সংগঠন ও ইউরোপীয় নেতারা এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণবিরোধী’ বলে অভিহিত করেছেন। দেশটি বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে, তা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইস্তাম্বুলের সরাচানে পার্কে এক শিক্ষার্থী বলেন, আমরা ন্যায়বিচার পাইনি বলেই এখানে এসেছি। প্রথমে ভয় ছিল, ভয় কাটিয়েছি।

এরদোয়ান বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, যারা রাজপথে আতঙ্ক ছড়ায়, তাদের গন্তব্য অন্ধকার। ২০১৩ সালের গেজি পার্ক বিক্ষোভের পর এটিই তুরস্কের সবচেয়ে বড় গণআন্দোলন। বিরোধী দল সিএইচপি আগামীকাল সরাচানে পার্কে শেষ সমাবেশের ঘোষণা দিলেও কর্মীরা বলছেন, অন্যত্র বিক্ষোভ চলবে।

ইমামোগ্লুকে সমর্থন জানাতে সিলিভরি কারাগারের বাইরেও সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে। এক চিকিৎসক বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়ছি। এদিকে, ইস্তাম্বুলের গালাটা ব্রিজে সিট-ইন বিক্ষোভ চলছে। এতে যানবাহন চলাচল অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভের প্রভাবে তুরস্কের আর্থিক বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। লিরার মান কমতে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করেছে। অর্থমন্ত্রী মেহমেত সিমসেক বিনিয়োগকারীদের শান্ত থাকতে বলেছেন।

জাতিসংঘ মানবাধিকার কমিশন তুরস্কের কর্তৃপক্ষকে বাক্ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানালেও, সাংবাদিকসহ সাত বিক্ষোভকারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে আদালতের কাগজে।

রমজানের ইফতারে যুবসমাজকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের শেষ গন্তব্য অন্ধকার। অন্যদিকে, সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেছেন, এই সংগ্রাম থামবে না। তার দল আগামী শনিবার ইমামোগলুকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X