কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিন নিহত, জানা গেল রহস্যময় বিমানটির ভূমিকা

রাশিয়ার মস্কোয় বিমান দুর্ঘটনায় ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
রাশিয়ার মস্কোয় বিমান দুর্ঘটনায় ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান বিধ্বস্ত হওয়ার সময় মস্কোর আকাশে উড়ছিল আরেকটি বিমান। দ্বিতীয় বিমানটিও ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট বলেই বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে আসে। তবে ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্টতার কথা একেবারে নাকচ করে দিয়েছেন বিমান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, গত বুধবার (২৩ আগস্ট) মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানে প্রিগোজিনও ছিলেন। তাদের লাশ এখনো শনাক্ত না করা গেলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিমান বিধ্বস্তের ঘটনার পরপর ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের বরাতে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম জানায়, রুশ ভাড়াটে সেনাদলের সঙ্গে দ্বিতীয় ব্যবসায়িক বিমানের সম্পৃক্ততা রয়েছে। এর টেল নম্বর আরএ-০২৭৪৮। দুর্ঘটনার সময় প্রথম বিমানটির ঠিক পেছনেই ছিল এটি। তবে এ ঘটনার পর পিটার্সবার্গ না গিয়ে মস্কোয় ফিরে আসে বিমানটি।

তবে রাশিয়ান বিমান কোম্পানি জেটিকা এলএলসির সিইও সের্গেই ট্রিফোনভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই বিমান বা এর যাত্রীরা কেউই ওয়াগনারের সঙ্গে সম্পর্কিত নয়। তাদের সঙ্গে কখনো সম্পর্ক ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X