কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে নির্বাচন আয়োজনে পশ্চিমাদের যে শর্ত দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

আগামী বছর শেষ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের মেয়াদ। গণতন্ত্র টিকিয়ে রাখতে ইউক্রেনে নির্বাচন আয়োজনের চাপ দিচ্ছে পশ্চিমারা। তবে জেলেনস্কি বলছেন, পশ্চিমাদের অর্থ সহায়তা পেলেই তিনি নির্বাচনের আয়োজন করবেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী আগামী বছর ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি কিয়েভ সফর করে নির্বাচনের আহ্বানও জানিয়েছেন মার্কিন এক আইনপ্রণেতা।

মার্কিন আইনপ্রণেতার আহ্বানের জবাবে জেলেনস্কি বলেন, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আমাকে নির্বাচনের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে বলেছি, আমাদের আইনপ্রণেতারা চাইলে সম্ভব। কারণ যুদ্ধকালীন নির্বাচনের জন্য আইনে পরিবর্তন আনতে হবে। আমি তাকে বললাম আমাকে ৫০০ কোটি রিভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা) দিন। আমি এই পরিস্থিতিতে বাজেট থেকে এত অর্থ নিতে পারব না।

নির্বাচন পরিচালনায় পশ্চিমাদের কাছে জেলেনস্কির প্রত্যাশিত পরিমাণ অর্থ মার্কিন ডলারে সাড়ে ১৩ কোটি ডলারের সমপরিমাণ। তিনি জানান, শান্তিকালীন নির্বাচন পরিচালনায় উল্লিখিত পরিমাণ অর্থই প্রয়োজন হয়। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সামরিক আইনে পরিচালিত হচ্ছে কিয়েভের প্রশাসন। ফলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো আইনগত ভিত্তি বর্তমানে নেই।

ইউক্রেন প্রেসিডেন্ট জানান, সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনার অর্থ তিনি নির্বাচনে ব্যয় করতে পারবেন না। আইনে এর কোনো সুযোগ নেই। এ ছাড়া ইউরোপে বসবাসরত শরণার্থী ইউক্রেনীয়রাও যাতে ভোট দিতে পারে সে সুযোগ নিশ্চিত করার আহ্বানও জানান জেলেনস্কি। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয় সেই বিষয়েও জোর দেন এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১০

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১১

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৩

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৪

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৫

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৬

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৭

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৮

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৯

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

২০
X