কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব : ইউএনজিএ সভাপতি

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি সাবা করোসি। ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি সাবা করোসি। ছবি : সংগৃহীত

অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি সাবা করোসি। পারমাণবিক অস্ত্রের যে কোনো ধরনের ব্যবহারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস।

পারমাণবিক পরীক্ষাবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় সাবা করোসি বলেন, ২০২২ সালে বৈশ্বিক সামরিক ব্যয় রেকর্ড ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। পারমাণবিক মজুত ও সক্ষমতা বাড়ছে, এমন অনেক লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যা পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি এনপিটির লঙ্ঘন।

তিনি বলেন, আমরা এই শতাব্দীতে অন্য যে কোনো সময়ের চেয়ে বৈশ্বিক বিপর্যয়ের কাছাকাছি রয়েছি। এরপরও পারমাণবিক অস্ত্র নিয়ে বাজি ধরে মানবসভ্যতার জন্য যে ভয়ংকর ফাঁদ তৈরি করেছি, তা আমরা এখনো দেখতে পাচ্ছি না।

ইউএনজিএ সভাপতি আরও বলেন, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ কাঠামোর মূল উপাদান হলো সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি)। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তথাকথিত সীমিত পরমাণু যুদ্ধ বলতে আসলে কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X