কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

হামলার পর বিধ্বস্ত ভবন এলাকায় বাসিন্দারা। ছবি : সংগৃহীত
হামলার পর বিধ্বস্ত ভবন এলাকায় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এ হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় কয়েক ডজন ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই হামলা রাশিয়ার পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে এই হামলা চালানো হয়েছে। এর ফলে বাসিন্দারা মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের একটি জেলায় অবস্থিত ৯ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। শহরের মোট ২৭টি জেলা এই হামলার আওতায় এসেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় অবস্থিত একটি ভবনের প্রধান প্রবেশপথ ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ৬২ বছর বয়সী মার্কিন নাগরিকও রয়েছেন।

ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দাঁড়িয়ে ক্লিটস্কো বলেন, ৪০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে। তিনি রাশিয়ার বিরুদ্ধে বল বিয়ারিং-যুক্ত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ করেছেন। মানুষ হত্যার উদ্দেশ্যে এ বোমা ব্যবহৃত হয়েছে বলে দাবি করেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X