কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ওয়াগনারের বিদ্রোহের পর নিখোঁজ

সেই রুশ জেনারেলের ছবি প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনারের বিদ্রোহের পর নিখোঁজ হন জেনারেল সের্গেই সুরোভিকিন। তিনি রুশ সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তবে গত জুনে নিখোঁজ হলেও এবার তার ছবি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি অনলাইনে তার একটি ছবি ভেসে বেড়াচ্ছে। ওই ছবিতে দাবি করা হয়েছে, তিনি মস্কোতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে বিদ্রোহের পর থেকে সের্গেই সুরোভিকিন অপ্রকাশ্যে এবং কার্যত নিখোঁজ হয়ে যান। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের ঘনিষ্ঠ লোক ছিলেন। আর প্রিগোজিন গত মাসে ‍বিমান দুর্ঘটনায় নিহত হন বলে জানায় রুশ বিমানবাহিনী।

সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাশিয়ার বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক টেলিগ্রামে সুরোভিকিনের ছবি প্রকাশ করেন। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, জেনারেল সের্গেই সুরোভিকিন বাইরে আছেন। তিনি জীবিত, সুস্থ এবং পরিবারে সাথে মস্কোতে সময় কাটাচ্ছেন। আজ এ ছবিটি তোলা হয়েছে।

টেলিগ্রামের ওই ছবিতে দেখা যায়, সানগ্লাস পরা একজন লোক লাল চুলের এক নারীকে সাথে নিয়ে হাঁটছেন। আর এই নারী দেখতে জেনারেল সুরোভিকিনের স্ত্রী আনার মতো। যদিও ছবির সত্যতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

রাশিয়ার আরেক সাংবাদিক আলেক্সি ভেনেডিক্টভ টেলিগ্রামে লিখেন, জেনারেল সুরোভিকিন তার পরিবারের সাথে বাড়িতে রয়েছেন। বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন। তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন ওয়াগনার সেনাদের মস্কো অভিমুখে বিদ্রোহের সময় এক ভিডিওবার্তা নিয়ে সামনে আসেন জেনারেল সুরোভিকিন। ওই ভিডিওবার্তায় তিনি সেনাদের ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

ওয়াগনারের এ বিদ্রোহের কয়েক সপ্তাহ পরে রাশিয়ান সামরিক ব্লগাররা অসমর্থিত কিছু প্রতিবেদনের বরাত দিয়ে বলেছিল, জেনারেল সুরোভিকিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ছাড়া কয়েকদিন পরে সাংবাদমাধ্যমে বলা হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ওই সময়ে তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X