কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করবে যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ান ভাড়াটে সংগঠন ওয়াগনারকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করবে যুক্তরাজ্য সরকার। যার দ্বারা এই সংস্থার সদস্য বা সমর্থন করা অবৈধ হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, যে ওয়াগনার ‘হিংসাত্মক এবং ধ্বংসাত্মক... ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার’। ইউক্রেন এবং আফ্রিকায় এর কাজ ‘বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি’।

যোগ করে তিনি বলেন, ‘ওয়াগনারের অব্যাহত অস্থিতিশীল কর্মকাণ্ড ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য অব্যাহত রয়েছে। তারা সন্ত্রাসী- এই নিষেধাজ্ঞার আদেশটি যুক্তরাজ্যের আইনে এটি পরিষ্কার করে।’

সম্প্রতি ওয়াগনার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাশাপাশি সিরিয়া এবং লিবিয়া ও মালিসহ আফ্রিকার দেশগুলোতে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এর যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতনসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার লিখেছেন, রাশিয়ার জেনারেলদের বিরুদ্ধে জুনে তার ব্যর্থ বিদ্রোহ এবং সেইসাথে তার শীর্ষ নেতৃত্বের বিমান দুর্ঘটনায় সাম্প্রতিক মৃত্যুতে ওয়াগনার গ্রুপ গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১০

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১২

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৩

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৪

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৫

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৬

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৮

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৯

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

২০
X