বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজার সমর্থনে ইউরোপে হাজারো মানুষের বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলা বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে ওডেনপ্লান স্কয়ারে বিক্ষোভকারীরা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা ফিলিস্তিনি পতাকা ও নিহত সাংবাদিকদের ছবি বহন করেন। নিহত আলজাজিরা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো পোশাক পরে প্রতীকী কফিনও বহন করা হয়।

গাজার তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৩৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হাজার হাজার স্বাস্থ্যকর্মী মিছিল করেছেন। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ফিলিস্তিনি পতাকা এবং নিহত সহকর্মীদের ছবিসংবলিত পোস্টার হাতে নীরবে পদযাত্রা করেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতেও বড় বিক্ষোভ হয়। সেখানে স্থানীয় মন্ত্রী মাইরি ম্যাকআলান অংশ নেন এবং প্ল্যাকার্ডে লেখেন, ‘ফিলিস্তিনের জন্য এখনই শান্তি।’ তিনি বলেন, ‘চলমান গণহত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে।’

পূর্ব ইংল্যান্ডের নরউইচে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত সপ্তাহে লন্ডনে একই অভিযোগে ৫০০ জনকে আটক করা হয়েছিল।

আরেকটি বড় পদযাত্রা হয় ইংল্যান্ডের বাকিংহামশায়ারে। সেখানে হাজারো মানুষ রয়্যাল এয়ার ফোর্স হাই উইকোম্ব ঘাঁটি ঘিরে গাজায় ইসরায়েলের গণহত্যায় যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের দাবি জানান।

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সামাজিকমাধ্যমে লিখেছে, ব্রিটিশ সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে এই যুদ্ধ চালু রাখছে, এটা লজ্জাজনক।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তথ্য সূত্র : আনাদোলু, আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X