কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৩৯ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

বোর্গ হোইবি। ছবি : সংগৃহীত
বোর্গ হোইবি। ছবি : সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের (যুবরাজ্ঞী) বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবির বিরুদ্ধে চার নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। টানা এক বছর ধরে তদন্তের পর পুলিশ চার্জশিট দাখিল করে। সে ভিত্তিতে রাষ্ট্রীয় কৌঁসুলি আদালতে অভিযোগ নথিভুক্ত করেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হলো।

সোমবার নরওয়ের রাষ্ট্রীয় কৌঁসুলি স্টুরলা হেনরিক্সবো জানান, আগামী বছরের শুরুর দিকে হোইবির মামলার শুনানি শুরু হবে। আদালতে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

২৮ বছর বয়সী মারিয়াস বোর্গ হোইবি নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হাকনের সৎ ছেলে।

হোইবির অপরাধ এখন নরওয়েজুড়ে আলোচনায়। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো বেশ স্পর্শকাতর এবং খুবই গর্হিত। হোইবির দ্বারা ধর্ষণ ছাড়াও নারীরা নানাভাবে নির্যাতিত হয়েছে।

নরওয়ের ভবিষ্যৎ রাজার সৎপুত্র মারিয়াস বোর্গ হোইবিকে গত বছর আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল। ১০ মাস ধরে তদন্তের পর নরওয়েজিয়ান পুলিশ জুনে মামলাটি প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করে। প্রসিকিউটররা আবার পুলিশি তদন্তের নির্ভরযোগ্যতা যাচাই করেন।

হোইবির আইনজীবী পেটার সেকুলিক বলেন, তার মক্কেল অভিযোগগুলোকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অন্যায় স্বীকার করেননি। বিশেষ করে যৌন নির্যাতন এবং সহিংসতার ক্ষেত্রে তিনি চুপ আছেন।

২৮ বছর বয়সী এই যুবক কোনো রাজকীয় পদবি বা সরকারি দায়িত্বে নেই। তাকে গত বছরের ৪ আগস্ট একটি হামলা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর থেকে একের পর এক নারী নির্যাতনের তথ্য সামনে আসতে থাকে।

পুলিশ জানায়, তারা বিপুলসংখ্যক সাক্ষীর সাক্ষাৎকার, বেশ কয়েকটি তল্লাশি এবং বিস্তৃত ডিজিটাল উপাদান পর্যালোচনাসহ একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন করেছে। ২০২৪ সালের শরৎ এবং ২০২৫ সালের বসন্তে হোইবিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি পুলিশকে সহযোগিতা করেছেন বলে পুলিশ জানায়।

কৌঁসুলির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার হোইবির বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। চারটি ধর্ষণের ঘটনার কোনো কোনোটি তিনি মোবাইল ফোনে ভিডিও করেছিলেন।

তিনি আরও জানান, রাজপরিবারের সদস্য হলেও হোইবিকে কোনো ছাড় দেওয়া হবে না। অন্য সাধারণ মানুষদের মতোই তার বিচার করা হবে। দোষী সাব্যস্ত হলে তাকে কারাগারে যেতে হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X