কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়কে পাওয়া গেছে ছয়টি বিচ্ছিন্ন মানব মাথা। হত্যার শিকার ব্যক্তিদের দেহের কোনো হদিস মেলেনি। মেক্সিকোর পুয়েবলা ও ত্লাক্সকালার মধ্যবর্তী সড়কে কাটা মাথাগুলো পড়ে ছিল।

ত্লাক্সকালা প্রসিকিউটরের অফিস জানিয়েছে, মাথাগুলো পুরুষদের। ঘটনাস্থলে কর্তৃপক্ষ পৌঁছে সেসব উদ্ধার করে ফরেনসিকের জন্য নিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে। তবে মামলা সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয়নি তারা।

সিএনএন আরও তথ্যের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে এবং জবাবের অপেক্ষায় রয়েছে।

মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীগুলোর দ্বারা নৃশংস হত্যাকাণ্ড অস্বাভাবিক নয়। এই বছরের শুরুর দিকে সিনালোয়া রাজ্যে ফেডারেল হাইওয়ের ওপর একটি সেতুতে গুলিবিদ্ধ অবস্থায় ২০ জন পুরুষের মৃতদেহ পাওয়া যায়। যার মধ্যে পাঁচজনের শিরশ্ছেদ করা হয়েছিল। কেন্দ্রীয় রাজ্য মেক্সিকো সিটি থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে পুয়েবলা ও ত্লাক্সকালা অবস্থিত। সরকারি পরিসংখ্যান অনুসারে, মেক্সিকোতে সহিংসতার সর্বোচ্চ স্তরের রাজ্যগুলোর মধ্যে এদের কোনোটিই নেই।

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জাতীয়ভাবে রেকর্ড করা ১৪ হাজার ৭৬৯টি পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্যে পুয়েবলা ৩.৪% এবং ত্লাক্সকালায় ০.৫% সংঘটিত হয়। পুয়েবলা ও ত্লাক্সকালা উভয়কেই সাধারণত অন্যান্য মেক্সিকান রাজ্যের তুলনায় নিরাপদ ভ্রমণ গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর উভয়ের জন্য একটি লেভেল-২ ভ্রমণ পরামর্শ নির্ধারণ করেছে। এ লেভেল দ্বিতীয়-সর্বনিম্ন সতর্কতা।

ভৌগোলিক অবস্থানের কারণে মেক্সিকো মাদক পাচার, মানব পাচার এবং জ্বালানি চুরির আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীর ট্রানজিট পয়েন্ট। দেশটির সরকার, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শক্তি এসব অপরাধ দমনে কাজ করলেও তা নির্মূল করা যাচ্ছে না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১০

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১১

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১২

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৩

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৫

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৬

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৭

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৮

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৯

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

২০
X