কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

পুতিন ও জেলেনস্কি। ছবি  : সংগৃহীত
পুতিন ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইচ্ছে তুরস্ক, অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি হোক। বৃহস্পতিবার ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর আনাদোলু এজেন্সির।

তবে জেলেনস্কির পছন্দের তালিকায় বিশেষভাবে আছে তুরস্ক। তিনি বলেন, তুরস্ক ন্যাটো সদস্য এবং ইউরোপের অংশ। তাই সম্ভাব্য ভেন্যু হতে পারে দেশটি।

তিনি আরও বলেন, বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। ইউরোপীয় নেতারাও জোর দিয়েছেন যে বৈঠকটি ইউরোপের নিরপেক্ষ কোনো দেশে হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। যদিও পুতিন বৈঠকের স্থান হিসেবে মস্কোকে বেশি উপযোগী বলেছেন।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রস্তাব দিয়েছেন জেনেভার। এমনকি শহর কর্তৃপক্ষ জানায়, আলোচনার স্থান হিসেবে জেনেভা নির্বাচিত হলে পুতিনকে বিদ্যমান যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা থেকে ‘ইমিউনিটি’ (সুরক্ষা) দেওয়া হবে।

অপরদিকে মার্কিন সিক্রেট সার্ভিস একাধিক স্থানের নিরাপত্তা পরিদর্শন করছে, যেখানে বুদাপেস্টকে প্রধান প্রার্থী হিসেবে ধরা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X