বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নীল ওয়েবসাইটে ইতালির প্রধানমন্ত্রীর ছবি, অতঃপর...

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ার ছবি পর্নোগ্রাফির ওয়েবসাইটে আপলোড করার ঘটনা ঘটেছে। এতে চরম ক্ষুব্ধ হয়েছেন তিনি। মেলোনি বলেছেন, তিনি এবং অন্য নারীদের ছবি একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে পোস্ট করায় তিনি বিরক্ত। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ কঠোরতার সাথে শাস্তি দেওয়া হবে।

দ্য গার্ডিয়ান জানায়, মেলোনির বোন আরিয়ানা এবং বিরোধীদলীয় নেতা এলি শ্লেইনের ছবিও ইতালীয় প্ল্যাটফর্ম ফিকাতে পাওয়া গেছে। যদিও ছবিগুলো ভাইরালের পর পরিচালকরা বৃহস্পতিবার সাইটটি বন্ধ করে দেন। তবে তার আগে ৭ লাখের বেশি গ্রাহকের কাছে ছবিগুলো পৌঁছে যায়। পরিচালকরা বলছেন, এ ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই। ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ভুলভাবে ব্যবহার করেছে।

ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে নারীদের ছবি অশ্লীল এবং যৌনতাবাদী ক্যাপশনসহ প্রচার করছে। ছবিগুলো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা জনসাধারণের উৎস থেকে সম্মতি ছাড়াই নেওয়া হতো। শরীরের স্পর্শকাতর অংশ জুম করা, ছবি বিকৃতি অথবা নারীদের যৌন ভঙ্গিতে চিত্রিত করাই ছিল এটির ব্যবহারকারীদের কাজ। এই সপ্তাহে বেশ কয়েকজন বিশিষ্ট নারী ফিকা এবং অনুরূপ প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু প্রশাসন অনেকটা নীরব ছিল। ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীই এখন ভুক্তভোগী।

মেলোনি শুক্রবার বলেন, যা ঘটেছে তাতে আমি বিরক্ত। আমি সব নারীর প্রতি আমার সংহতি এবং সমর্থন জানাতে চাই যারা অপমানিত এবং নির্যাতিত হয়েছেন।

তিনি আরও বলেন, এটা হতাশাজনক যে ২০২৫ সালেও এমন কিছু লোক আছেন যারা একজন নারীর মর্যাদা পদদলিত করা, তাকে যৌনতাবাদী এবং অশ্লীল অপমানের লক্ষ্যবস্তুতে পরিণত করাকে স্বাভাবিক ও বৈধ বলে মনে করেন। গোপনে বা কীবোর্ডের আড়ালে এসব যারা করছেন তাদের শাস্তি পেতে হবে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X