সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এসপি ও তথ্য কর্মকর্তার বৈঠকে চাঁদাবাজি মামলার আসামি

সাতক্ষীরায় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার শীর্ষক মতবিনিময় সভা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার শীর্ষক মতবিনিময় সভা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার আসামিকে মতবিনিময় সভায় রেখে বৈঠক করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

গত ৫ জুলাই সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলাটি নথিভূক্ত হয়। মামলায় তিন নম্বর আসামি হিসেবে আছেন এসকে কামরুল হাসান অরফে চটা কামরুল।

জানা গেছে, শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার শীর্ষক সভা আয়োজন করেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম। সেখানে এজাহারনামীয় ওই আসামিকে ডাকেন তথ্য কর্মকর্তা।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ ছাড়া সহকারি পরিচালক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তাছাড়া মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

ঘটনার বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম বলেন, ‘এসকে কামরুল হাসান বিতর্কিত, চাঁদাবাজি, পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামি আমার জানা ছিল না। বিষয়টি জানা থাকলে অবশ্যই তাকে রাখা হতো না। এটা ভুল হয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই সরোয়ার হোসেন জানান, সদর থানার একটি চাঁদাবাজি, পর্নোগ্রাফি মামলার তিন নম্বর আসামি কামরুল হাসান। আদালত থেকে জামিন নিয়েছে এমন কোনো কাগজপত্র আমি পাইনি।

তবে আসামি প্রকাশ্যে কীভাবে ঘুরছে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

মতবিনিময় সভা শেষে ঘটনাটি পুলিশ সুপার মনিরুল ইসলামকে জানানো হলে তিনি বলেন, ‘মামলার আসামি এখানে রয়েছে বিষয়টি আমার জানা ছিল না। আমি এ বিষয়ে সাতক্ষীরা থানার ওসির সঙ্গে কথা বলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X