কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সাথে বিতর্কিত ফোন কলের জন্য নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। এর জেরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত স্থগিত প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করেছে।

শুক্রবারের এই রায়ে পেতংতার্নয়ের বিরোধীরা আনন্দে মাতছেন। অপরদিকে তার সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ২০০৮ সালের পর থাই বিচারকদের রায়ে দেশটির প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে রাজনৈতিক সংকট মাথাচাড়া দেওয়ার বহু ঘটনা ঘটে। সেই তালিকায় পঞ্চম পদচ্যুত হিসেবে পেতংতার্নয়ের নাম লেখা হলো।

শুনানি শেষে ৯ বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় দিয়েছে, ৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ জুন মাসে হুন সেনের সাথে তার ফোনালাপের সময় একজন প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় নৈতিক মান লঙ্ঘন করেছেন। যদিও তিনি একটি মারাত্মক সীমান্ত সংঘাতের তীব্রতা রোধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন।

আদালত আরও বলেছে, পেতংতার্ন জাতির স্বার্থের চেয়ে তার ব্যক্তিগত স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং দেশের সুনাম নষ্ট করেছেন।

ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্নকে হুন সেনের প্রতি তুষ্টি প্রকাশ করতে এবং তাকে ‘চাচা’ বলে সম্বোধন করতে শোনা গেছে। একই সাথে একজন সিনিয়র থাই সেনা কমান্ডারের সমালোচনা করে তাকে ‘প্রতিপক্ষ’ হিসেবে বর্ণনা করতে শোনা গেছে।

এর আগে গত ১ জুলাই বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আদালত পেতংতার্নয়ের পদ স্থগিত করে।

এরই মধ্যে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ তীব্র আকার ধারণ করে। কয়েকদিন ধরে সশস্ত্র সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয় এবং সীমান্তের উভয় পাশে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। ২৯ জুলাই মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে এই লড়াই শেষ হয়।

২০২৪ সালের আগস্টে পেতংতার্ন দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর তিনি বিরোধীদের রোষানলে পড়েন। রাজনৈতিক উত্তেজনা চলার মধ্যেই ফোনালাপ ফাঁস হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X