কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ায় কিম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হুমকি তোয়াক্কা না করেই সাঁজোয়া ট্রেনে চড়ে রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আজ উত্তরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম।

মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। এমনকি গতকাল সোমবারও রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১০

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১১

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১২

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৪

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মমতাজের জামিন বহাল

১৬

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৭

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৮

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৯

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

২০
X