কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘পরিমার্জিত’ শান্তি পরিকল্পনায় একমত যুক্তরাষ্ট্র-ইউক্রেন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি নতুন ও পরিমার্জিত শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। সোমবার (২৪ নভেম্বর) জেনেভায় দুই দেশের আলোচনা শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর শাফাক নিউজের।

বিবৃতিতে আলোচনাকে খুবই ফলপ্রসূ বলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত শান্তি পরিকল্পনা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনও কিছু বিষয় সমাধানের বাকি।

এ আলোচনার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন।

শান্তি পরিকল্পনায় কী আছে?

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিকল্পনাটি ২৮ দফার। এতে—

  • ক্রিমিয়া, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে স্বীকৃতি দিতে বলা হয়েছে
  • ইউক্রেনের সেনাবাহিনী ৬ লাখ সদস্যে সীমিত রাখার প্রস্তাব রয়েছে
  • ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার শর্তও রাখা হয়েছে

এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা, পুনর্গঠন সহায়তা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দেবে।

কিয়েভ ও ইউরোপের আপত্তি

ইউক্রেন ও ইউরোপের নেতারা পরিকল্পনাটিকে প্রত্যাখ্যান করেন। তারা বলছেন, এটি রাশিয়ার পক্ষে অত্যধিক সুবিধাজনক।

অন্যদিকে মস্কো বলেছে, এ পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রস্তাবটিকে প্রাথমিকভাবে ইতিবাচকভাবে বিবেচনা করছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X