মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

১৩ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু মাকসুদুর

শিশু হাফেজকে সংবর্ধনা। ছবি : কালবেলা
শিশু হাফেজকে সংবর্ধনা। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে মাত্র ১৩ মাস ১০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছে দশ বছর বয়সী ছাত্র মাকসুদুর রহমান। তিনি জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেসকারুননেসা এতিমখানার ছাত্র। অল্প বয়সে হাফেজ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করা মাকসুদুরকে দেওয়া হয়েছে সংবর্ধনা।

জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে কোরআনের সবক নেওয়া শুরু করেন মাকসুদুর। চলতি বছরের নভেম্বরেই সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করেন তিনি। হাফেজ মাকসুদুর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, মাকসুদুর শুরু থেকেই খুব মনোযোগী, অনুগত এবং অধ্যবসায়ী ছিল। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সবক নেওয়া, পুরোনো অংশের মেধাদীপ্ত পুনরাবৃত্তি ও শুদ্ধ তিলাওয়াত তার অল্প সময়ে হিফজের অন্যতম কারণ।

পরিবারের সদস্যরা জানান, মাকসুদুর শিশুকাল থেকেই অতি আগ্রহী ছিল। সকলের দোয়া, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, মাদ্রাসার পরিবেশ তাকে এ সাফল্যে পৌঁছে দিয়েছে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন বলেন, ভর্তির শুরুতেই তাকে ব্যতিক্রমী দেখা গেছে। কোরআন শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেখা গেছে। তবে এত অল্প সময়ের মধ্যে সে কোরআনের হাফেজ হতে পারবে, এটা ধারণার বাইরে। আমরা তাকে নিয়ে এখন গর্ববোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X