স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

লিওনেল মেসি ও ওমর সাউতো। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও ওমর সাউতো। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল আজ শোকে আবদ্ধ। লিওনেল মেসিকে স্পেন নয়, আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার পেছনে যিনি ছিলেন সবচেয়ে বড় স্থপতি— সেই ওমর সাউতো আর নেই। জাতীয় দলগুলোর দীর্ঘদিনের ম্যানেজার এই কিংবদন্তি ব্যক্তিত্ব ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিন দশকের বেশি সময় এএফএর আড়ালের শক্তি হয়ে থাকা এই মানুষটির মৃত্যুর খবরে আর্জেন্টিনা ফুটবল মহল থেকে সাধারণ সমর্থক— সবার হৃদয়ে গভীর শোক নেমে এসেছে।

ওমর সাউতোর মৃত্যুতে এক আবেগঘন বিবৃতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিবৃতিতে বলা হয়, “অপরিমেয় শোক নিয়ে জানাচ্ছি, জাতীয় দলগুলোর দীর্ঘদিনের ম্যানেজার ওমর সাউতো আর আমাদের মাঝে নেই। ধন্যবাদ, ওমর— তোমার মানবিকতা, অসীম নিবেদন আর আর্জেন্টাইন ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য।”

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও হৃদয়বিদারক বার্তায় বলেন, “কি দুঃখজনক সংবাদ। তুমি চলে গেলে, পাপুয়া। জাতীয় দলের জন্য তোমার অবদান ভাষায় প্রকাশযোগ্য নয়। আকাশটা আজ যেন আরও বেশি আর্জেন্টাইন। আমরা তোমাকে ভীষণভাবে মিস করব।”

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর লড়াই

২০০০-এর দশকের শুরুতে বার্সেলোনার কিশোর আরেকটি সুপারস্টার হয়ে উঠবে— এমন ধারণা তখনো খুব স্পষ্ট ছিল না। কিন্তু বয়সভিত্তিক দলে এক স্প্যানিশ কোচের মন্তব্য— বার্সার সেই ছেলেটা সবার চেয়ে ভালো— সাউতোকে নাড়া দিয়ে যায়।

এরপর শুরু হয় তার ‘মেসি অনুসন্ধান’। রোসারিওর ফোন ডিরেক্টরিতে মেসি পরিবার খুঁজে বের করা, দাদির সঙ্গে কথা, চাচার নম্বর সংগ্রহ, শেষ পর্যন্ত বাবাকে পাওয়া— সবই করেন ওমর সাউতো নিজে। মেসির বাবা তখনই বলেছিলেন, “অবশেষে! আমার ছেলে সবসময়ই আর্জেন্টিনার হয়েই খেলতে চেয়েছে।”

স্পেনের হাত থেকে বাঁচাতে ‘ফেক কল-আপ’

এদিকে স্পেন তখন মেসিকে তাদের অনূর্ধ্ব-১৭ দলে নিতে চাইছিল, তখন সাউতো ও কোচ তোকাল্লি মিলে এক কৌশলি পদক্ষেপ নেন। দ্রুত প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ আয়োজন করে মেসিকে আর্জেন্টিনার হয়ে মাঠে নামান। সেই পথেই শুরু হয় মেসির ‘অলবিসেলেস্তে’ অধ্যায়, যা আর কখনো থামেনি।

সাউতো প্রায়ই বলতেন, “মেসি কখনোই স্প্যানিশ হতে চাইত না। তার লক্ষ্য ছিল একটাই— আর্জেন্টিনা।”

গত অক্টোবরেই এএফএ তাদের সাধারণ সভায় ওমর সাউতোকে বিশেষ সম্মান জানায়। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে যে মানুষটি ছিলেন আর্জেন্টিনার ফুটবল কাঠামোর মেরুদণ্ড— তার বিদায়ে আজ দেশটিতে নেমেছে শোকের ছায়া।

মেসির ক্যারিয়ার, আর্জেন্টিনার ইতিহাস আর বিশ্বের ফুটবল মানচিত্র— সবখানে চিরদিনের জন্য লেখা থাকবে তার নাম। ওমর সাউতো— আড়ালের নায়ক, কিন্তু আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X