কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার সব উপপ্রতিরক্ষামন্ত্রী সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে অপসারণের পর এবার দেশের ছয় উপপ্রতিরক্ষামন্ত্রীর সবাইকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তাদের ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে, তা জানায়নি জেলেনস্কি সরকার।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গত ৪ সেপ্টেম্বর প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দেন জেলেনস্কি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এর আগে থেকেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওলেক্সি রেজনিকভ। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিচ্ছিলেন তিনি; কিন্তু যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বেশ অভিযোগ ওঠে, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন খোদ প্রেসিডেন্ট জেলেনস্কিও।

রেজনিকভের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে দুর্নীতির কোনো অভিযোগ না উঠলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাকে পদ থেকে সরানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এরপর চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে ওলেক্সি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে নিয়োগ দেন জেলেনস্কি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক ছিলেন।

ছয় উপপ্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া না হলেও নতুন মন্ত্রী নিয়োগের পর এই ধরনের পদক্ষেপ দেশটিতে সাধারণ বিষয় বলে জানিয়েছে রয়টার্স। বরখাস্তকৃতদের একজন হানা মালিয়ার। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায়ই সরকারি হালনাগাদ তথ্য দিতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X