কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি প্রেসিডেন্ট

আইসিসির প্রেসিডেন্ট পিওতর হফমানস্ক। ছবি : সংগৃহীত
আইসিসির প্রেসিডেন্ট পিওতর হফমানস্ক। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্ককে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়া। সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজে তাকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয় বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

রাশিয়ার ক্রিমিনাল কোড অনুসারে পিওতর হফমানস্কিকে ওয়ান্টেড লিস্টভুক্ত করেছে। তবে তালিকায় তার বিরুদ্ধে সরাসরি কোনো ধারা উল্লেখ করে অভিযোগ করা হয়নি। পুতিন ছাড়াও আইসিসির ফাস্ট বাইস প্রেসিডেন্ট লুজ ডেল কারমেন ইবানেজ ক্যারাঞ্জা ও বিচারক বার্ট্রাম স্মিথকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি চলতি বছরের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ সময়ে তার বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে শিশুদের বাস্তচ্যুত ও জোরপূর্বক আটকে রেখে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়।

রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ প্রথম নয়। এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খানসহ বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া।

আইসিসির হাতে বিচারিক সক্ষমতা থাকলেও তাদের নিজেদের গ্রেপ্তারের কোনো ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানটি তাদের সদস্যভুক্ত দেশগুলোর সহায়তায় অপরাধীদের গ্রেপ্তার ও নেদারল্যান্ডসের দি হেগে নিয়ে বিচারকার্য পরিচালনা করে।

আইসিসি এ ক্ষমতা কেবল সেসব দেশে প্রয়োগ করতে পারে যারা তাদের আদালত গঠনের চুক্তিতে স্বাক্ষর করেছে। আদালত গঠনের এ চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। এতে স্বাক্ষর করেনি রাশিয়া। ফলে দেশটির বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যেতে পারছে না আইসিসি।

অন্যদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এড়িয়ে চলছেন। তিনি গত মাসে আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস ও চলতি মাসে জি-২০ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X