কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৩

মেডিকেল সেন্টারে বন্দুক হামলার পর সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : রয়টার্স
মেডিকেল সেন্টারে বন্দুক হামলার পর সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : রয়টার্স

নেদারল্যান্ডের রটারডাম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লেকচারারসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্ববর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় কাছাকাছি একটি বাড়িতেও পৃথক বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেডিকেল সেন্টারের কাছাকাছি একটি বাড়িতে বন্দুক হামলা হয়। এ সময় ওই বাড়িতে আগুন ধরে যায়। এর পরপরই মেডিকেল সেন্টারেও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মেডিকেল সেন্টারেরই ছাত্র।

নিহতরা হলেন, ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী এক শিক্ষক।

মেডিকেলের এক শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানান, প্রথমে চতুর্থ তলায় গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রলবোমা ছোড়া হয়।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কোনো গুলির শব্দ শোনেননি। সবাই ভয় পেয়ে চিৎকার করছিল। তিনিও ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন।

রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্ত ওই বন্দুকধারী এর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের উতরেচত শহরে একটি ট্রামে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। এ ছাড়া ২০১১ সালে আলফেন আঁ দেঁ রিজন শহরে একটি শপিং মলে গোলাগুলি ঘটে। এতে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X