কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জুমার নামাজের সময় মসজিদে বন্দুক হামলা, নিহত ৭

সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে আসছে। ছবি : সংগৃহীত
সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে আসছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যে জুমার নামাজের সময় বন্দুক হামলায় অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজ্যের ইকারার প্রত্যন্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

কাদুনা পুলিশ বিভাগের মুখপাত্র মনসুর হারুন বলেন, গত শুক্রবার দুপুরের রাজ্যের ইকারার প্রত্যন্ত এলাকার একটি মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হন। এ সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বন্দুক নিয়ে হামলা চালালে সাতজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

হারুন ইসমাইল নামে স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, মসজিদের ভেতর পাঁচজনকে গুলি করা হয়েছে। এ ছাড়া গ্রামের দুজন বাসিন্দাকে গুলি করেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে আসছে। এসব গ্যাংয়ের সদস্য হাজার হাজার মানুষকে গুম এবং শত শত মানুষ হত্যা করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলের কিছু কিছু এলাকায় সড়কপথে ভ্রমণ অনিরাপদ হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১২

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৩

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৪

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৫

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৬

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৭

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৮

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৯

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

২০
X