কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি, অভিযুক্ত বাবা-ছেলে

পুলিশের অভিযান। ছবি: সংগৃহীত
পুলিশের অভিযান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেকে অভিযুক্ত করা হয়েছে। রোববার বিচে হানুক্কা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

রোববার (১৪ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, হামলায় ঘটনাস্থলে ৫০ বছর বয়সী বাবা নিহত হয়েছেন। এ ছাড়া ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, নিহতরা হলেন সাজিদ আকরাম এবং তার ছেলে নাভিদ আকরাম। এবিসি নিউজকে দেওয়া এক জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বরাতে বলা হয়েছে, নাভিদ সিডনির বনিরিগ এলাকায় বসবাস করতেন। হামলার পর তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলেও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনাস্থল থেকে আকরামের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আকরামের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্য ঘেঁটে দেখা গেছে, তিনি সিডনির সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি এবং পাকিস্তানের ইসলামাবাদের হামদর্দ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আল মুরাদ ইনস্টিটিউটেও অধ্যয়ন করেন।

পুলিশ জানিয়েছে, রোববারের এই হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত অ্যান্টি-সেমিটিক (ইহুদিবিদ্বেষী) হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার পর ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছে, যাদের অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল। নিহত ও আহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

পুলিশ হামলাকারীদের পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে, বাবার কাছে ২০১৫ সাল থেকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ছিল এবং তার ছয়টি লাইসেন্সধারী অস্ত্র ছিল। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, বাবা ১৯৯৮ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন। আর ছেলে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X