কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রুশ হামলায় নিশ্চিহ্ন গ্রামের ২০ শতাংশ মানুষ

হামলায় গুড়িয়ে যাওয়া গ্রাম। ছবি : রয়টার্স
হামলায় গুড়িয়ে যাওয়া গ্রাম। ছবি : রয়টার্স

ইউক্রেনের খারকিভ অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওই অঞ্চলের কুপিয়ানস্ক এলাকার হরোজা গ্রামের অন্তত ২০ শতাংশ মানুষ নিহত হয়েছেন। খবর বিবিসি।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে যুদ্ধে নিহত এক সেনার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে একটি ক্যাফেতে জড়ো হয়েছিলেন। এ সময় সেখানে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

নিহত সেনার অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়ার এ হামলাকে এই অঞ্চলের ‘নৃশংস অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সায়নেহুবোভ। তিনি জানান, হামলায় নিহতদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় একসঙ্গে গ্রামের ২০ শতাংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছেন।

দেশটির রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রামের এক-পঞ্চমাংশ মানুষ একটি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

খারকিভের ছোট এ গ্রামটি আগ্রাসনের পর রাশিয়া দখলে নেয়। পরে অবশ্য এটি পুনর্দখল করে ইউক্রেনীয় সেনারা। এ গ্রামটিতে ২০২০ সালে ৫০০ লোকের বসবাস ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলা চালানো ওই এলাকায় কোনো সামরিক অবকাঠামো ছিল না।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লায়মেঙ্কো বলেন, হামলায় গ্রামের প্রতিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সেনার অন্ত্যেষ্টিক্রিয়ায় সব বাড়ির কোনো না কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, নিহতদের মধ্যে ওই সেনার বিধবা স্ত্রী, ছেলে, মা এবং শাশুড়িও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X