রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে : জার্মানি

জার্মানির উন্নয়নবিষয়কমন্ত্রী সভেনজা শুলজে। ছবি : সংগৃহীত
জার্মানির উন্নয়নবিষয়কমন্ত্রী সভেনজা শুলজে। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠনের জন্য একদিন রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন জার্মানির উন্নয়নবিষয়কমন্ত্রী সভেনজা শুলজে। তিনি বলেন, ‘তারা যা ধ্বংস করেছে, তার জন্য তাদের মূল্য দিতে হবে। এটিই আন্তর্জাতিক আইন।’ সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

জার্মানির এই মন্ত্রী বলেন, ‘তারা (রাশিয়া) সব অবকাঠামো ধ্বংস করেছে, বাড়িঘর ধ্বংস করেছে। এর জন্য তাদের অর্থ দিতে হবে।’

লন্ডনে ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন শুলজে। ইউক্রেনকে পুনর্গঠনের প্রচেষ্টায় অর্থায়নের লক্ষ্যে ৬০টির বেশি দেশের প্রতিনিধিদের একটি আন্তর্জাতিক সমাবেশ এটি। এ সমাবেশে যোগ দেওয়ার পর ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন তিনি।

যুক্তরাজ্য জানিয়েছে, বৃহস্পতিবার সম্মেলনের শেষের দিকে বিদেশিদাতারা ইউক্রেনের জন্য প্রায় ৬০ বিলিয়ন ইউরো নতুন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর বেশিরভাগই এ সপ্তাহে ঘোষণা করা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫০ বিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ থেকে এসেছে। যুক্তরাষ্ট্রও ১.৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে জ্বালানি এবং অবকাঠামো খাতে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন ২৪০ মিলিয়ন পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া জার্মানি মানবিক সহায়তার জন্য ৩৮১ মিলিয়ন ইউরো ঘোষণা করেছে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস বলেছেন, ‘প্রতিশ্রুতিগুলো মধ্য মেয়াদে ইউক্রেনকে অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে সহায়তা করবে। গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ এবং রোলস রয়েসসহ ৪২টি দেশের প্রায় ৫০০টি কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে।’

ব্রিটিশ পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসা ক্ষেত্র এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমরা একসঙ্গে ইউক্রেনের জনগণকে দেখিয়েছি যে আমরা তাদের পাশে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X