কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:৩৯ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সামরিক নেতৃত্বকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্বকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দিয়েছেন দেশটির বেসরকারি সামরিক কোম্পানি পিএমসি ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

শুক্রবার (২৩ জুন) এক অডিও বার্তায় এই হুমকি দেন বাহিনীর শীর্ষ কমান্ডার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রিগোজিন বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিভিন্ন সেনাশিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা মারা গেছেন।’

অডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাহিনীর ২৫ হাজার সদস্য এ অভিযানে যোগ দিয়েছে। যদি কেউ আমাদের প্রতিরোধ করতে চায়, সে ক্ষেত্রে আমরা সেটা হুমকি হিসেবে বিবেচনা করব এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করব।’

এ সময় তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমরা তাদের নোংরামির শেষ দেখতে চাই। আমরা কোনো সেনা অভ্যুত্থান করছি না, বরং ন্যায়বিচারের জন্য (মস্কো অভিমুখে) এগিয়ে চলছি।’

এদিকে এমন হুমকির পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। নিরাপত্তা জোরদার করা হয়েছে মস্কোতে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ঘোষণা দিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাহিনী সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন সড়ক বন্ধ ও পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা আসতে পারে।

এ ছাড়া রোস্তভ অঞ্চলের গভর্নর নাগরিকদের রোস্তভ-অন-দনের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সম্ভব হলে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। যার কয়েক মাস পর রুশ বাহিনীর সঙ্গে যোগ দেয় ওয়াগনার। ইউক্রেন ছাড়াও সিরিয়া, লিবিয়া, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে সরকারি বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধ করছেন ওয়াগনারের সেনাসদস্যরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X