কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনার যোদ্ধাদের রুখতে চেচেন কমান্ডোদের যাত্রা

চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত
চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের নিন্দা করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। ওয়াগনার এ বিদ্রোহকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে প্রতিষ্ঠানটির যোদ্ধাদের বিপক্ষে লড়াই করতে চেচেন কমান্ডোরা উত্তেজনাপূর্ণ অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার (২৪ জুন) রমজান কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ‘যা ঘটছে তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আল্টিমেটাম না। এটা রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা, নিরাপত্তা বাহিনী, গভর্নর ও জনগণকে জাতীয় নেতার (পুতিন) পাশে দাঁড়াতে হবে। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও চেচেন ন্যাশনাল গার্ডের সেনারা উত্তেজনাপূর্ণ এলাকার উদ্দেশে রওনা হয়েছেন। আমরা রাশিয়ার একতা ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় সব কিছু করব।’

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারসাম্যপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। কাদিরভ বলেন, ‘আমরা সবাই শুধু মানচিত্রের এক পাশ দেখি। কিন্তু তিনি সম্পূর্ণটা দেখেন। প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে বিষয়গুলো সঠিকভাবেই উল্লেখ করেছেন। এটা সশস্ত্র বিদ্রোহ। এর জন্য কোনো অজুহাত চলে না। আমি পুতিনের প্রত্যেকটা কথা সমর্থন করি।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে রাশিয়ার নিরাপত্তা ও রুশ সমাজব্যবস্থা সব কিছুর ওপরে। একবার তাকিয়ে দেখেন, আমাদের পশ্চিমা শত্রুরা এ পরিস্থিতির কত ফায়দা লুটছে।’

এর আগে গতকাল শুক্রবার এক অডিও বার্তায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতাদের ক্ষমতাচ্যুত করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপরই রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার গ্রুপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X