কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ । ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ । ছবি : সংগৃহীত

বিশ্বে প্রভাবশালী নেতাদের একজন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বিশ্বরাজনীতি তো বটেই, দেশের রাজনীতিতেও কয়েক বছর আগে অপরিচিত মুখ ছিলেন তিনি। সেখান থেকে হঠাৎ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো! মাত্র ৩৯ বছর বয়সে হন ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম প্রেসিডেন্ট। বলা যায়, অনেকটা ধূমকেতুর মতোই তার উত্থান।

ইমানুয়েল মাখোঁর জন্ম-পরিচয়

১৯৭৭ সালের ২১ ডিসেম্বর উত্তর ফ্রান্সের আমিয়েন্সে জন্মগ্রহণ করেন ইমানুয়েল মাখোঁ। চিকিৎসক মা-বাবার সন্তান মাখোঁ পড়াশোনায় ছিলেন মেধাবী। সাহিত্য, রাজনীতি আর থিয়েটার ছিল তার ভালো লাগার বিষয়।

ইমানুয়েল মাখোঁর লেখাপড়া

তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় স্থানীয় জেসুইট স্কুল লা প্রভিডেন্সে। প্যারিসের মর্যাদাপূর্ণ লাসি হেনরি স্কুল থেকে তিনি মাধ্যমিক শেষ করেন। ২০০৪ সালে এলিট ইকলা ন্যাশনাল ডি অ্যাফেয়ার্স থেকে স্নাতক এবং পরে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ইমানুয়েল মাখোঁর চাকরি

এরপর শুরু হয় চাকরিজীবন। পরিদর্শক হিসেবে যোগ দেন ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে। ২০০৭ সালে তিনি দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়ন-সংক্রান্ত আত্তালি কমিশনে নিয়োগ পান। পরের বছর সরকারি চাকরি ছেড়ে একটি কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।

ইমানুয়েল মাখোঁর ব্যক্তিগত জীবন

সংসারজীবনে চমক দেখিয়েছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে নিজের চেয়ে ২৫ বছরের বড় নিজের স্কুলশিক্ষিকার প্রেমে পড়েন। তিন সন্তানের জননী ব্রিজিথ ত্রনিকে ২০০৭ সালে বিয়েও করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের সময় সেই সন্তানরাও প্রচার চালিয়েছেন মাখোঁর হয়ে। তাদের দুজনের বয়সের ব্যবধান নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মাখোঁ ও ব্রিজিথকে। মাঝেমধ্যে এসব সমালোচনার জবাবও দিয়েছেন মাখোঁ।

ইমানুয়েল মাখোঁর রাজনীতিতে আগমন

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সমাজবাদী পার্টির একজন সাধারণ সদস্য ছিলেন মাখোঁ। ২০১২ সালে ঘটে তার রাজনৈতিক উত্থান। ওই সময় দলের ডেপুটি সেক্রেটারি জেনারেল হন। ওই বছরেই সমাজবাদী পার্টির দলনেতা ফ্রাঁসোয়া ওঁলাদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর তিন বছর পর ২০১৫ সালে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মাখোঁ। পরে দল থেকে বের হয়ে ২০১৬ সালে গড়ে তোলেন নিজের দল ‘অঁ মার্শ’। তার বিভিন্ন নীতির কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তরুণ ফরাসিদের কাছে। তবে প্রেসিডেন্ট থাকাকালে তার ইসলামবিরোধী মন্তব্যের কারণে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X