কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

পানশী নৌকায় ঘুরে বেড়ালেন ইমানুয়েল মাখোঁ

পানশী নৌকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, সঙ্গে রয়েছেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান। ছবি : সংগৃহীত
পানশী নৌকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, সঙ্গে রয়েছেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঐতিহ্যবাহী পানশী নৌকায় চড়ে নদীপথে ঘুরে বেড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার সকাল ১১টার দিকে মিরপুরে তুরাগ এবং সাভারের কর্ণাতলী নদীতে ভ্রমণ করেন তিনি। ঢাকায় ফ্রান্স দূতাবাস এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ যৌথভাবে এ ভ্রমণের আয়োজন করে।

মিরপুর বড় বাজার ইকো পার্ক ঘাট থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং তার সফরসঙ্গীদের নিয়ে তুরাগ নদীতে যাত্রা করে বড় একটি পানশী। নৌকাটির নাম ‘ফ্লেচে ডি অর’। এরপর সাভারের কাউন্দিয়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণাতলী নদীতে প্রবেশ করে পানশী নৌকা। সেখানে কিছু সময় কাটান তারা। উপভোগ করেন নদীমাতৃক বাংলাদেশকে।

ইমানুয়েল মাখোঁর সঙ্গে নৌকা ভ্রমণে ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান এবং দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

আয়োজকরা জানান, নদীকেন্দ্রিক বাংলাদেশের জীবন-জীবিকা এবং নদী তীরবর্তী গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে ফ্রান্স প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় এ নৌ-ভ্রমণ। প্রায় ৭২ ফুট দীর্ঘ বাংলার ঐতিহ্যবাহী বিশেষ এ পানশী নৌকা নির্মাণ করেছে ‘ফ্রেন্ডশিপ’। সর্বোচ্চ ৩০ জন ধারণ ক্ষমতার নৌকাটি বাংলাদেশের নদী অববাহিকার বিভিন্ন সংস্কৃতির ধারক-বাহক।

মাখোঁই ফ্রেন্ডশিপের নৌকায় ভ্রমণকারী প্রথম রাষ্ট্রপ্রধান। এর আগে ২০০২ সালে ফ্রেন্ডশিপের নৌকায় চড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী পানশী নৌকা সংরক্ষণে নির্মাণ করা হয় ‘ফ্লেচে ডি অর’ নামে বৃহত্তম এই পানশী নৌকা। এটি নির্মাণে এগিয়ে আসেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। পানশী নৌকা ছিল উত্তরবঙ্গের নদী অববাহিকার মানুষের যাতায়তের প্রধান বাহন। বিশেষ করে জমি থেকে ধান কেটে এ নৌকায় বোঝাই করে নিয়ে যেত বাংলার কৃষকরা। এর পাশাপাশি অনেক মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো পানশী নৌকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X