কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রুশ বাহিনীতে যোগ দিতে পারবে বিদ্রোহবিরোধী ওয়াগনার যোদ্ধারা

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে অংশ না নেওয়া ওয়াগনার যোদ্ধারা রুশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ওয়াগনার যোদ্ধারা সেনাশিবির এবং তাদের যেখানে মোতায়েন করা হয়েছিল সেখানে ফিরে যাবে, এমন চুক্তি হয়েছে। তবে ওয়াগনার যোদ্ধাদের অনেকে এ বিদ্রোহে অংশ নেয়নি। তারা চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে।’

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। শনিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। মস্কো অভিমুখী পথের অর্ধেকের বেশি অতিক্রমও করে তারা। রুশ সেনারা তাদের গতিরোধ করতে চাইলেও তেমন সুবিধা করতে পারেনি। এমন পরিস্থিতিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

পেসকভ বলেন, ‘ওয়াগনারে এমন অনেক যোদ্ধা আছেন যারা শুরুতেই তাদের মন পরিবর্তন করে দেরি না করে ফিরে যান। এমনকি তাদের মোতায়েনকৃত এলাকায় ফিরে যেতে তারা ট্রাফিক পুলিশ ও অন্যদের কাছ থেকে সাহায্যের অনুরোধ করেন।’

তিনি জানান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় 'সশস্ত্র বিদ্রোহের প্ররোচনা' দেওয়ার অভিযোগে প্রিগোজিনের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। প্রিগোজিন বেলারুশে চলে যাবেন এবং বিদ্রোহে যোগ দেওয়া ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অবদানের কথা বিবেচনায় নিয়ে তাদের বিচার করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X