কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুই শতাধিক মাফিয়াকে ২২০০ বছরের কারাদণ্ড

কড়া পুলিশি পাহাড়ায় রায় পড়ে শোনান বিচারকরা। ছবি : সংগৃহীত
কড়া পুলিশি পাহাড়ায় রায় পড়ে শোনান বিচারকরা। ছবি : সংগৃহীত

ইতালির ইতিহাসে অন্যতম বড় মাফিয়া মামলায় দুই শতাধিক আসামিকে দুই হাজার ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন বছরের বিচারকাজ শেষে সোমবার (২০ অক্টোবর) দেশটির একটি আদালত এই রায় দিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামিরা আপিল করতে পারবেন। খবর বিবিসির।

সাজাপ্রাপ্ত আসামিরা ইউরোপের অন্যতম প্রভাবশালী ও বিপজ্জনক মাফিয়া গ্যাং এনড্রাংঘেটার সদস্য। চাঁদাবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

ইতালির দরিদ্র অঞ্চল ক্যালাব্রিয়ার থেকে মাফিয়া গ্যাং এনড্রাংঘেটার জন্ম। এই সংঘটনটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধ সংগঠনের একটি। ধারণা করা হয়ে থাকে, গ্রুপটি ইউরোপের কোকেন বাজারের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করত। তাদের আনুমানিক বার্ষিক আয় ছিল প্রায় ৬ হাজার কোটি মার্কিন ডলার।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিদের একজন জিয়ানকার্লো পিত্তেলি। তিনি ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দল ফোরজা ইতালিয়ার সাবেক সিনেটর। এই মাফিয়া সংগঠনের সঙ্গে জড়িত থাকায় তাকে ১১ বছরর বছরের সাজা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা আছেন। এ রায়ের মাধ্যম দক্ষিণ ইতালির রাজনীতি ও সমাজ জীবনের ওপর এই মাফিয়া চক্রের প্রভাব কতটা ব্যাপক ছিল তা উঠে এসেছে।

২০০ জনের বেশি আসামিকে সাজা দেওয়া হলেও শতাধিক আসামিকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এর আগে বড় ধরনের তদন্ত শেষে অধিকাংশ আসামিকে ২০১৯ সালে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১০

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১১

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১২

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৪

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৫

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৬

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৭

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৮

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

২০
X