কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের কাছে রুশ যুদ্ধবিমান, ঘুম হারাম ইসরায়েলের

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান। দশকের পর দশক ধরে দেশটির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাস্ত্রে চমক দেখিয়ে যাচ্ছে তেহরান। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটির তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও।

রাশিয়াকে সরবরাহ করেছে অত্যাধুনিক সামরিক ড্রোন। এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই সু–৩৫ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে এ ধরনের কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান। বার্তা সংস্থাটি জানায়, ইরানের বিমানবাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের কিছু বিমান রয়েছে। যেগুলো ইসলামী বিপ্লবের আগেকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দিবে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি বলেন, দেশটির সেনাবাহিনীর কমবেট ইউনিটে সুখোই সু–৩৫ যুদ্ধবিমান, মিল মি–২৮ অ্যাটাক হেলিকপ্টার ও ইয়াক–১৩০ মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X